করোনা কেড়ে নিল বাকৃবি অধ্যাপকের প্রাণ

০৪ আগস্ট ২০২১, ০৮:৪৮ AM
অধ্যাপক ড. আজহারুল হক

অধ্যাপক ড. আজহারুল হক © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল হক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অধ্যাপক ড. আজহারুল হকের বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যায়, ড. আজহারুল হক একইসাথে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ফুসফুসের প্রায় ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর গত ২৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

মরহুমের মরদেহ শেষবারের মতো বাকৃবি ক্যাম্পাসে নেয়া হচ্ছে। বাকৃবি ক্যাম্পাসে বুধবার (৪ আগষ্ট) সকালে তার জানাযা হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ড. আজহারুল হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে । বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো কৃষিবিদ পরিবার তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

অধ্যাপক অধ্যাপক ড. আজহারুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা শাখার পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950