বাকৃবি এলাকায় ছুরিকাঘাতে নিহত ১

২৬ নভেম্বর ২০২০, ১১:৩৭ AM
নিহত অজ্ঞাত ব্যক্তি

নিহত অজ্ঞাত ব্যক্তি © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বাগান এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। তবে তিনি নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬