বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল মা-ছেলে

০১ নভেম্বর ২০২০, ১১:১২ AM
লাশ হয়ে ফিরল মা-ছেলে

লাশ হয়ে ফিরল মা-ছেলে © টিডিসি ফটো

ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেক মেয়ে।

শনিবার দুপুরের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাই স্কুলের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছেলে সানি (০৩)। আহত হয়েছে নিহত ইয়াসমিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সুপ্তি (১৩)।

হতাহতরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া এলাকার কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী-সন্তান। সুপ্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে ইয়াসমিন আক্তার তার দুই ছেলে মেয়েকে নিয়ে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে তারা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে বের হয়।

বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা বেঁচে যাওয়া মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬