বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক জাকির

০৭ অক্টোবর ২০২০, ০৮:২২ AM
অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন।

অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামি দুই বছরের জন্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনকে ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন একই বিভাগের অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকিরের স্থলাভিষিক্ত হলেন।

আগামী ৯ অক্টোম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব, বাকৃবি শিশু কিশোর কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাগত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬