শেকৃবি উপাচার্যের রুটিন দায়িত্বে রেজিস্ট্রার রেজাউল করিম

২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৩ PM

© টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

শেখ রেজাউল করিম ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের আগে তিনি উপ-রেজিস্ট্রার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত ছিলেন। তিনি ২৫ নভেম্বর ১৯৬৮ সালে সাতক্ষীরার কলারোয়া জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর করেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬