মাকে বাঁচাতে গিয়ে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

১২ জুলাই ২০২০, ০৬:২৩ PM
আল-আমিন ইসলাম মিথুন

আল-আমিন ইসলাম মিথুন © টিডিসি ফটো

বিদ্যুৎস্পৃষ্ঠ মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ইসলাম মিথুন। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার ওই ঘটনাটি ঘটে। মিথুন বগুড়া জেলার গাবতলী উপজেলার চকসাদু গ্রামের মো. মোজাম হোসেনের ছোট ছেলে।

মিথুনের বড় ভাই সাদেকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মিথুন ও তার মা তার বোনের বাসা মানিকগঞ্জে অবস্থান করছিলেন। রোববার সকালে তার মা বিদ্যুৎস্পৃষ্ঠ হলে, মিথুন মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ঠ হন। গুরুতর অবস্থায় মিথুনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় মিথুনের মা বেঁচে গেছেন বলে জানান তার ভাই।

এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিথুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক, বড় ভাই এবং ছোট ভাইয়েরা।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬