বাকৃবি শিক্ষার্থীদের জন্য এককালীন অর্থ বরাদ্দ চায় ছাত্র ফ্রন্ট

১৪ মে ২০২০, ০৪:১২ PM

© টিডিসি ফটো

অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন অর্থ বরাদ্দসহ ৩ দফা দাবিতে অনলাইন প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে দাবিগুলো তুলে ধরেন।

সংগঠনটির সভাপতি গৌতম কর ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস যৌথ বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের প্রভাবে গত দুই মাস লকডাউনের কারণে বাকৃবির নিম্ন ও মধ্যবিত্ত আয়ের অনেক শিক্ষার্থীর পরিবার বিপর্যস্ত হয়েছে। টিউশন নির্ভর অনেক অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবার খুবই অর্থনৈতিক সংকটে রয়েছে।

তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা করে দ্রুততম সময়ে এককালীন অর্থ সহযোগিতা করতে হবে। এছাড়া এ বছরের দুই সেমিস্টারের ফি মওকুফ ও করোনা আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আগাম চিকিৎসা তহবিল গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

একই দাবিতে গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠটির নেতাকর্মীরা। পরবর্তীতে গত ২৭ এপ্রিল একটি অনলাইন প্রতিবাদ কর্মসূচী পালন করেন তারা। কিন্তু তহবিল গঠনের কার্যক্রমটি এখনো সম্পন্ন হয়নি বলে অভিযোগ সংগঠনটির।

বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950