করোনাভাইরাস প্রতিরোধে ৩ দাবি বাকৃবি ছাত্র ফ্রন্টের

১৮ মার্চ ২০২০, ০৯:০৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ৩ দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাসদ মার্ক্সবাদীয় ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ স্বারকলিপি দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক উপস্থিত ছিলেন।

দাবি তিনটি হলো: ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আসার পর সংক্রমণের লক্ষণ আছে এমন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা, করোনায় আক্রান্ত হলে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট করে চিকিৎসার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের খাবারের হোটেলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গতকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬