বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ PM
সভাপতি ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন

সভাপতি ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সংস্থাপন-১ শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ এবং সাধারণ সম্পাদক পদে ছাত্রকল্যাণ ও নির্দেশনা শাখার এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মো. ছারোয়ার হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩৮৫ জন কর্মকর্তা ভোটাধিকার প্রয়োগ করেন। অফিসার পরিষদের নির্বাহী কমিটির ১৫টি সাংগঠনিক পদের মধ্যে ১১টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি চারটি পদে ১৩ জন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পান ৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদাত হোসেন ৯৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দীন পান ৯০ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান ২২৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ট্যাগ: বাকৃবি
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬