সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ PM
 সিলেট কৃষি বিদ্যালয়

সিলেট কৃষি বিদ্যালয় © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ শিক্ষকসহ নয়জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা সবাই বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশের সংগঠন সাদা দলের সদস্য।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন পদত্যাগকারী শিক্ষক ও কর্মকর্তারা।

পদত্যাগকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের এম এ জি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হজরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হজরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, দূরে সামাদ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ঢাকার গেস্টহাউসের অফিসার ইনচার্জ ও ডেপুটি রেজিস্ট্রার মো. বাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্যাম্পাসের গেস্টহাউসের অফিসার ইনচার্জ গাজী মো. জহিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান।

মানববন্ধনে শিক্ষকেরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়োগ ও আর্থিক দুর্নীতি করে আসছেন। যখন-তখন যাকে-তাকে শোকজ ও হয়রানি করছেন। আবেদন করার ন্যূনতম যোগ্যতা নেই, এমন লোকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

শিক্ষকদের আনা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। 

তিনি বলেন, ‘যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই যোগ্যতাসম্পন্ন। কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। শিক্ষক নিয়োগ আমার একক সিদ্ধান্ত না, বোর্ড বসে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা যত বক্তব্য দিয়েছেন, সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরও বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের দুই বছরের মেয়াদান্তে এক্সটেনশন দেওয়া হয়েছিল। তারা এখন দায়িত্ব পালন করতে চাইছেন না, সে জন্য সরে গেছেন। এখন আবার বলছেন, পদত্যাগ করছেন। যারা এসব অভিযোগ করেছেন, এই যুগে তাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। কলেজে থাকায় তারা শিক্ষক হয়েছিলেন।’ 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬