সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী মেহেতাজুল

২৬ আগস্ট ২০২৬, ০৪:১৩ PM
সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী মেহেতাজুল

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী মেহেতাজুল © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য তারা সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। নির্বাচনে অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ৯৫ ভোট এবং অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সভায় একাডেমিক কাউন্সিলের মোট ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ার পর অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদে আমাকে নির্বাচিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আপনাদের সকলের অধিকার রক্ষায় কাজ করব। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। শিক্ষার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। গবেষণা ও উদ্ভাবনে বিশেষ জোর দেব এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ সাধনে সর্বদা নিয়োজিত থাকব। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে আমি সদা প্রস্তুত।

টানা দ্বিতীয়বার সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপ সাদা দলের সভাপতি।  এর আগে তিনি ৪৬ তম একাডেমিক কাউন্সিলের সভায় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলেন।  অপরদিকে ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার তুষার বিএনপিপন্থী অপর গ্রুপ সিকৃবি সোনালী দলের প্রচার সম্পাদক। বর্তমানে তিনি সিকৃবির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬