সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার শনিবার 

১১ আগস্ট ২০২৬, ০৫:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ১০:১৬ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা দিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতি।

আগামী শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘একাডেমিক সাকসেস, হায়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার পাথওয়েজ ফর এইবিএস স্টুডেন্টস’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে সকাল ৯টা ৪০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

আয়োজকরা জানান, সেমিনারে উচ্চশিক্ষার সুযোগ ও অ্যাসাইনমেন্ট লেখার কৌশল, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের একাডেমিক গাইডলাইন বিষয়ে পৃথক তিনটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলো পরিচালনা করবেন কৃষি বিপণন ও ব্যবসায় ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক স্বরুপ বড়ুয়া, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং কৃষি অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ ও কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কৃষি অর্থনীতি অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. সাইমুন ইসলাম কবির ও সহ-সভাপতি তাহসিন আহমেদ সিফাত বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, একাডেমিক দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনা বিকাশে এবং ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের  ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন বলেন, ‘ছাত্র সমিতির আয়োজিত এ কর্মসূচি নিয়ে আমরা ১৭ ব্যাচ আনন্দিত ও উচ্ছ্বসিত। এর মাধ্যমে আমরা আমাদের বিষয়টির গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা এবং নিজেদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারি সে সম্পর্কে জানতে পারব। এমন একটি আয়োজনের সুযোগ পেয়ে আমরা খুবই ভাগ্যবান। এজন্য ছাত্র সমিতির সদস্যদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন প্রত্যাশা করি।’

কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ১ম বর্ষের  শিক্ষার্থী মো. তৌফিক আহমেদ সিয়াম বলেন, ‘এই সেমিনারটি আমাদের জন্য শুধু একটি একাডেমিক আয়োজন নয়, বরং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার একটি সুযোগ। উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে বাস্তব ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগটি আমাদের জন্য সত্যিই মূল্যবান।’

কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার বলেন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্র সমিতি কর্তৃক  আয়োজিত সেমিনার একটি সময়োপযোগী অনুষ্ঠান। এতে কৃষি অর্থনীতি ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্র  ছাত্রীরা তাদের শিক্ষাব্যবস্থা ও প্রসার, উচ্চশিক্ষা, সফল উদ্যোক্তা এবং কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।  উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা করে  জীবনের উচ্চ শিখরে পদার্পণ করতে পারবে বলে আশা করি। এজন্য উক্ত কর্মশালায় সকল ছাত্র-ছাত্রীদের কে অংশ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

সেমিনারটির মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, একাডেমিক দক্ষতা, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও কর্মজীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কার্যকর দিকনির্দেশনা পাবেন বলে আশাবাদী আয়োজকরা। অনুষ্ঠানে অনুষদের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কৃষি অর্থনীতি অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দেরা।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9