স্বতন্ত্র কোডের দাবি: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ PM
ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধনে এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধনে এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা © টিডিসি

স্বতন্ত্র কোডের দাবিতে পাঁচ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

রবিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজ্জামান ভবনের নিচে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দাঁড়িয়ে ‘SAVE ASVM’ লেখা তৈরি করে অভিনব উপায়ে প্রতিবাদ জানান। তাদের এই প্রতীকী কর্মসূচি আন্দোলনের প্রতি সংহতি ও দাবির প্রতি গুরুত্ব আরোপের বার্তা বহন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, এএসভিএম জেগেছে’, ‘এক দফা, এক দাবি—বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, ‘স্বতন্ত্র কোড দিতে হবে’ এবং ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, পাশাপাশি ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির কম্বাইন্ড ডিগ্রিধারী ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা এবং এ সমস্যার সমাধান নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রিধারীরা নিয়োগ ও বিসিএসে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9