শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ডিজিটাল প্রেসক্রিপশন

২৫ জুন ২০২৬, ০৮:০২ PM
‘বায়োনাইট’ প্ল্যাটফর্ম ও উদ্ভাবক আনিসুর রহমান

‘বায়োনাইট’ প্ল্যাটফর্ম ও উদ্ভাবক আনিসুর রহমান © টিডিসি ছবি

বাংলাদেশের ভেটেরিনারি চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ‘বায়োনাইট’ (Bionyte.com) নামে একটি এআই-ভিত্তিক ডায়নামিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম। ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মকে দেশের প্রথম এআই-চালিত ভেটেরিনারি প্রেসক্রিপশন সিস্টেম হিসেবে দাবি করা হচ্ছে।

প্ল্যাটফর্মটির উদ্ভাবক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী আনিসুর রহমান খান।

ভেটেরিনারি চিকিৎসায় প্রাণীর প্রজাতি, বয়স, ওজন ও শারীরিক অবস্থার ভিত্তিতে ওষুধের ডোজ নির্ধারণ একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভুল করতেই ‘বায়োনাইট’ তৈরি করা হয়েছে।

আনিসুর রহমান খান জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় একই ওষুধের ডোজ বারবার হিসাব করার প্রয়োজনীয়তা থেকেই প্রযুক্তিগত সমাধানের চিন্তা আসে। দীর্ঘ গবেষণা, তথ্য সংগ্রহ এবং সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে তিনি প্ল্যাটফর্মটি তৈরি করেন।

জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ‘বায়োনাইট’-এর পেছনে প্রায় দেড় বছরের গবেষণা ও উন্নয়ন কাজ রয়েছে। প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত উন্নয়ন ও নকশার কাজ প্রতিষ্ঠাতা নিজেই সম্পন্ন করেছেন। অন্যদিকে চিকিৎসাবিষয়ক তথ্য, ড্রাগ ডোজ ক্যালকুলেশন ও ক্লিনিক্যাল নির্দেশনা তৈরিতে শিক্ষক ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ানদের পরামর্শ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারী প্রাণীর প্রজাতি, ওজন, রোগের ইতিহাস ও ক্লিনিক্যাল লক্ষণ ইনপুট দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্ভাব্য রোগ, প্রয়োজনীয় ওষুধ এবং ডোজসংক্রান্ত পরামর্শ পাওয়া যায়। ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়ালি রোগ নির্বাচন করেও প্রেসক্রিপশন তৈরি করতে পারেন।

বায়োনাইটে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পাশাপাশি ডোমেইনভিত্তিক রুলস ও ম্যানুয়াল অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ডোজ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে স্বীকৃত ড্রাগ ম্যানুয়াল, ক্লিনিক্যাল গাইডলাইন, ফার্মাসিউটিক্যাল নির্দেশিকা এবং বিশেষজ্ঞদের পরামর্শ থেকে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে শত শত ড্রাগ রিডিং সম্পন্ন হয়েছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতায় প্রেসক্রিপশন তৈরির সময় ও শ্রম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে।

ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে ভেটেরিনারি ক্লিনিক ও হাসপাতাল ব্যবস্থাপনা, রোগের প্রবণতা বিশ্লেষণ, ডেটা-চালিত রোগ পর্যবেক্ষণ এবং জুওনোটিক রোগের ঝুঁকি শনাক্তকরণ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ চালু এবং আন্তর্জাতিক পরিসরে সেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা আনিসুর রহমান খান বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে ভেটেরিনারি চিকিৎসকদের দৈনন্দিন কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করাই বায়োনাইটের লক্ষ্য। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ভবিষ্যতের ভেটেরিনারি চিকিৎসাকে আরও আধুনিক করে তুলবে।’

এ বিষয়ে শেকৃবির সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সময়ের সঙ্গে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও উন্নয়নের মাধ্যমে প্ল্যাটফর্মটি ভেটেরিনারি চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আমি মনে করি।’

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9