শেকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন আনিসুর রহমান ও সানজিদা ইসলাম তুলি

১৬ জুন ২০২৬, ০৯:২৮ PM
শেকৃবি প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সিন্ডিকেট সদস্যদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

শেকৃবি প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সিন্ডিকেট সদস্যদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় © টিডিসি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মনোনয়নে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সিন্ডিকেট সদস্যদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পরিচালক (সাউরেস) ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক (ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র) অধ্যাপক ড. নাহিদ জেবা, পরিচালক (আইসিটি) অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহেল বাকী, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শেকৃবি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতারা।

দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9