জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী

১০ জুন ২০২৬, ০৬:১৪ PM
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. বেলাল হোসেন, ট্রেজারার ও সাদা দলের সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার, এবং সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নুরমহল আক্তার বানুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি দেশের সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিসীম প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। একই সঙ্গে তিনি ক্যাম্পাসের সবুজায়ন ধরে রাখতে এবং পরিবেশের সুরক্ষায় যার যার অবস্থান থেকে সকলকে যথাসাধ্য গাছ লাগানোর আন্দোলনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগ: শেকৃবি
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬