শেকৃবিতে ‘ই-নথি: ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭ জুন ২০২৬, ০৬:০০ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৬:৩১ PM
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘স্ট্রেঞ্জথেনিং গুড গভর্ন্যান্স ইন হিগ্যের এডুকেশন ইনস্টিটিউশন্স থ্রু ই-নথি: ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে। 

 বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের চারটি দপ্তর ও চারটি বিভাগের মোট ২৮ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দপ্তর ও বিভাগসমূহ হলো পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিস, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তর, আইসিটি সেল, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কীটতত্ত্ব বিভাগ এবং অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগ।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, ‘প্রশিক্ষণ মানুষকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ই-নথি ব্যবস্থাপনার মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবেন, যা বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।

আইকিউএসির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, পিএইচডির সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র এর পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান ড. মো. মইনুল হক, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মো. জামশেদ আলম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মিজানুর রহমান এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. এ এস এম ফজলে বারীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9