নানাকে বানালেন বাবা, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার চেষ্টা

২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ PM
যাচাই-বাছাইয়ের সময় অনিয়ম ধরা পড়ে , প্রার্থীর ভর্তি বাতিল করা হয়

যাচাই-বাছাইয়ের সময় অনিয়ম ধরা পড়ে , প্রার্থীর ভর্তি বাতিল করা হয় © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির একটি ঘটনা ঘটেছে। নানার মুক্তিযোদ্ধা সনদকে বাবার নামে উপস্থাপন করে ভর্তি নিশ্চিত করার চেষ্টা করলে বিষয়টি ভর্তি কমিটির নজরে আসে। যাচাই-বাছাইয়ের সময় অনিয়মটি ধরা পড়ে এবং প্রার্থীর ভর্তি বাতিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রবিবার (২৬ এপ্রিল) প্রথম দিনের ভর্তি কার্যক্রম চলাকালে একজন প্রার্থী নানার মুক্তিযোদ্ধা সনদকে বাবার সনদ হিসেবে ব্যবহার করে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চেষ্টা করেন। নথি যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরে প্রার্থীকে মুচলেকা স্বাক্ষর করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিষয়টি প্রাথমিকভাবে প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার কথা জানিয়েছে।

এদিকে, ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ১,০০৬টি আসনের বিপরীতে প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৩৯ জন ছাত্র এবং ২০৭ জন ছাত্রী। বাকি ৫৬০টি আসন এখনো শূন্য রয়েছে। রবিবার (২৬ এপ্রিল) শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের নথি কঠোরভাবে যাচাই করা হচ্ছে ।

ভর্তি কার্যক্রম চলাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছেন। এরপর তারা ব্লাড গ্রুপিং করে হেলথ কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের কার্যালয়ে স্ব স্ব অনুষদের ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করছেন এবং ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।

পরবর্তীতে তারা সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের আর্থিক কার্যক্রম সম্পন্ন করছেন। সবশেষে, কৃষি অনুষদের ডীন কার্যালয়ে নিজ নিজ হলের আসন বরাদ্দ নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন।

এনএসইউতে সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্বোধন
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন পোস্ট
  • ১৭ জুলাই ২০২৬
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪
  • ১৭ জুলাই ২০২৬
কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, ওমানে ধ্বংস করে…
  • ১৭ জুলাই ২০২৬
টেকাথন ন্যাশনালসে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতি…
  • ১৭ জুলাই ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একক দেশের একক প্রচেষ্টা হওয়া উচিত…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence