ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

২৬ মার্চ ২০২৬, ০৪:৫০ PM
স্মৃতিস্তম্ভে বীর মুক্তিযোদ্ধারা

স্মৃতিস্তম্ভে বীর মুক্তিযোদ্ধারা © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদে বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন একযোগে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বর্জনের ঘোষণা দিয়ে ঘটনার নিন্দা জানায়।
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌর শহরের সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
 
মুক্তিযোদ্ধারা জানান, অনুষ্ঠানে অংশ নিতে এসে মুক্তিযোদ্ধারা নানা ধরনের অব্যবস্থাপনা ও অবহেলার সম্মুখীন হন। অভিযোগ রয়েছে, তাদের জন্য যথাযথ বসার ব্যবস্থা ছিল না, বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি এবং সামগ্রিকভাবে প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করা হয়নি।
 
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানস্থলেই বিক্ষোভে ফেটে পড়েন। পরে সেখান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সমবেত হয়ে প্রতিবাদ সভা করেন।
 
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার অধ্যাপক আমজাদ আলী এবং হালুয়াঘাট সদর ইউনিয়ন কমান্ডার সাহাম্মদ আলী প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতার এত বছর পর এই প্রথম আমরা এমন অবমূল্যায়ন ও অবহেলার শিকার হলাম। একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।’
 
অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল বলেন, ‘উপজেলা প্রশাসনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি বয়কট করেছি।’

 এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত বলেন, মূল মঞ্চে সভাপতি ও প্রধান অতিথি ছাড়া কারও বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। সাধারণ মঞ্চে মুক্তিযোদ্ধাদের অনুভূতি প্রকাশের আহ্বান করলেও তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬