কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাকৃবিতে ‘স্পেশাল বাস সার্ভিস’

০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ PM
বাকৃবিতে বাস সার্ভিস

বাকৃবিতে বাস সার্ভিস © সংগৃহীত

আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে ‘স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার ভর্তি পরীক্ষার আগে ও পরে নির্ধারিত রুটে বাস চলাচল করবে।

পরীক্ষার পূর্বে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিনটি ট্রিপে বাস চলবে। দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস থেকে বেলা ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টায় বাসগুলো পুনরায় পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বাসযোগে দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাসে ফিরতে পারবেন। পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’। পাশাপাশি ভর্তি পরীক্ষা সংক্রান্ত আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে স্থাপন করা হয়েছে ‘কেন্দ্রীয় হেল্প ডেস্ক’। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা অন্যান্য যান্ত্রিক সমস্যায় সহায়তা প্রদান করবে আইসিটি সেল পরিচালিত হেল্প ডেস্ক।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ: বাকৃবি
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬