গাকৃবির সাথে সুপ্রীম সীড কোম্পানীর চুক্তি স্বাক্ষর

২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সম্পন্ন হয়েছে। 

চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি পণ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগ। 

কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনয়নের নিরিখে স্বাক্ষরিত হওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং সুপ্রীম সীড কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানীর ভাইস-চেয়ারম্যান মোঃ মকফরউদ্দিন আকন্দসহ কোম্পানীর অন্যান্য উপদেষ্টামÐলী এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ। 

গাকৃবির পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে গাকৃবি ও সুপ্রীম সীড এর পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও কর্মপরিধির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

ডকুমেন্টারি প্রদর্শন শেষে উপস্থিতগণ উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। পরে চুক্তি স্বাক্ষর শেষে কোম্পানীর চেয়ারম্যান বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সহযোগিতা আমাদের জন্য একটি মাইলফলক। আমরা চাই আধুনিক গবেষণা ও বাস্তব উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে আরও টেকসই ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করতে।” 

অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সুপ্রীম সীড কোম্পানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কৃষির উন্নয়ন আজ প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর নির্ভরশীল। বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের এ ধরনের সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে, যা তাদেরকে আগামী দিনের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। এ চুক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।” 

উল্লেখ্য যে, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড হলো বাংলাদেশের একটি স্বীকৃত বীজ উৎপাদন ও বাণিজ্যিক কোম্পানি, যা মূলত মাঠফসল ও সবজি বীজ নিয়ে কাজ করে থাকে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬