৩ দফা দাবিতে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

২৮ আগস্ট ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (২৭ আগস্ট) রাতে শিক্ষার্থীদের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচির ঘোষণা নিশ্চিত করা হয়।

শিক্ষার্থীদের দাবি

আন্দোলনকারীদের দাবিগুলো হলো— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া; এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য ইমরান হোসেন ইমন বলেন, ‘১০ম গ্রেডের পদগুলোতে ডিপ্লোমাধারীরা একচেটিয়া দখল বজায় রেখেছে, এটি কৃষি খাতের জন্য হুমকিস্বরূপ। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— এই তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’

এর আগে বুধবার রাতে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

 
পাবনায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ০১ জুলাই ২০২৬
চার বিসিএসে ব্যর্থ হয়েও থামেননি, পঞ্চম চেষ্টায় এএসপি চরফ্যা…
  • ০১ জুলাই ২০২৬
প্রেমের টানে যশোরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
  • ০১ জুলাই ২০২৬
মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
  • ০১ জুলাই ২০২৬
বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার
  • ০১ জুলাই ২০২৬
অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারে বেকারীতে সিলগালা
  • ০১ জুলাই ২০২৬