শেকৃবিতে শিক্ষার্থীদের জন্য জিরো ইন্টারেস্টে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

২৯ জুলাই ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
নবীনবরণ অনুষ্ঠান

নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জুলাই-ডিসেম্বর, ২০২৫ সেমিস্টারের এমএস ও পিএইচডি নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের মধ্যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ল্যাপটপ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।    

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে আয়োজিত এমএস ও পিএইচডি প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠানে আকিজ গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে বিনা ইন্টারেস্ট লেনোভো ব্রান্ডের অত্যাধুনিক ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রোভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. ফিরোজ মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা প্রফেসর ড. মোহাম্মদ আশাবুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘এমএস প্রোগ্রামে ভর্তি মানেই হলে সিট নিশ্চিত হওয়া নয়। এই পুরোনো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য হল মানসম্মত গবেষণা। আমরা যে থিসিস করব, তা যেন সঠিক ও সুচারু রূপে সম্পন্ন হয়। আমি আশা করি, আমাদের সম্মানিত সুপারভাইজারগণ শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেবেন এবং তাদের গবেষণায় সর্বাত্মক সহায়তা করবেন।’

তিনি ডিনের কাছে অনুরোধ করেছেন পিএইচডি শিক্ষার্থীদের এক সেমিস্টার যেন দেশের বাইরে পাঠানো হয়। এটি তাদের গবেষণার দিগন্ত প্রসারিত করতে এবং নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

এ ছাড়াও তিনি পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য নতুন ৩ টি ফেলোশিপ চালুর ঘোষণা করেন। 

ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, ‘চলতি বছর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পিএইচডি প্রোগ্রামের আওতায় গবেষণা কার্যক্রমে নিযুক্ত আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি যে নতুন ফেলোশিপ চালু করেছে, তার একটি অংশের মূল্যমান ১৮ লক্ষ টাকা। এই ফেলোশিপ নিঃসন্দেহে শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করবে।’

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬