শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

১৪ জুলাই ২০২৫, ১২:৩৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
বিএনপি বাজারে উত্তপ্ত অবস্থা

বিএনপি বাজারে উত্তপ্ত অবস্থা © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে বাকবিতণ্ডা হলে দোকানদারদের হামলার শিকার হন। এসময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও মাথায় হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় এবং দু’জনকে আটকে রাখা হয়। 

রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টায় আগারগাঁওয়ের বিএনপি বাজারে এ ঘটনা ঘটে।

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। এ সময়ে পালিয়ে যান মালিক ও দোকান কর্মচারীরা। 

আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানার সামনে অবস্থান করছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬