বাকৃবিতে ১৬ জুলাই ও ৫ আগস্ট নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা

১৩ জুলাই ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:৪১ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৈরি করা ডকুমেন্টারি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে (পেন ড্রাইভে) ছাত্রবিষয়ক বিভাগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় ভূমিকা প্রদর্শন করে ৩-৪ মিনিট ব্যাপ্তির ভিডিও ডকুমেন্টারি তৈরি করার জন্য আহ্বান জানানো হয়। তৈরি করা ডকুমেন্টারি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে (পেন ড্রাইভে) ছাত্রবিষয়ক বিভাগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত ভিডিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে নির্বাচিত কিছু ভিডিও ডকুমেন্টারি অনুষ্ঠানে প্রদর্শন করারও সুযোগ পাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত ভিডিওগুলো শর্তহীনভাবে কৃতজ্ঞতা স্বীকার করে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬