ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

২৪ জুন ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৬:১৩ PM
বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল

বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল © টিডিসি

ইরানে ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জব্বার মোড় হতে শুরু হয়ে কেআর মার্কেটে পৌঁছে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজ যে আমেরিকা সারাবিশ্বে গণতন্ত্র ও শান্তি স্থাপনের ছবক দেয়, তারাই দেশে দেশে যুদ্ধ বাধিয়ে বেড়াচ্ছে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইজরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অর্ধ লক্ষাধিক নারী, শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করেছে।

এসময় বক্তারা আরো বলেন, পুজিবাদের সর্বশেষ ক্ষয়িষ্ণু রূপ হলো মানবতাবিরোধী এই সাম্রাজ্যবাদ। আজ তাদের কাছে সাধারণ  মানুষের জীবনের কোনো মূল্য নেই। এর আগেও যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবাননে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ওই দেশের খনিজ সম্পদ কুক্ষিগত করার ইতিহাস আমরা জানি। তাই আজ বিশ্ব মানবতাকে মুক্তি দিতে হলে এই মানবতাবিধ্বোংসী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। একই সাথে আমাদের দেশ ও জনগণকে দেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে একতাবদ্ধ সচেতন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

 

চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬