বাকৃবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ৫৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
ছাত্রশিবিরের বৃত্তিপ্রদান

ছাত্রশিবিরের বৃত্তিপ্রদান © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে ৫৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মেধাবী ও অপেক্ষাকৃত অসচ্ছল এই দুই ক্যাটাগরিতে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী প্রতি সেমিস্টারে ২,৫০০ টাকা করে দেড় বছর পর্যন্ত এ মেধাবৃত্তি পাবেন।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেধাবৃত্তি প্রদানের বিষয়টি জানিয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি’ প্রদানের উদ্যোগ গ্রহণ করে বাকৃবি শাখা ছাত্রশিবির। শিক্ষাবৃত্তির প্রচারণায় আমরা বিপুল সাড়া পেয়েছি। তাদের মধ্য থেকে গতকাল সন্ধ্যায় প্রথম ধাপে ৫৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজের অংশ হিসেবে মেধাবৃত্তি কার্যক্রম চলমান ও পরিসর আরও বৃহৎ হবে ইনশাল্লাহ।

বাকৃবি শাখা ছাত্রশিবির এর সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের সমন্বয়ে গড়ে ওটা সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ প্রশ্নে আপোষহীন। সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির ভিশন সামনে রেখেই ছাত্রশিবির এর পথচলা। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে আগামীর বাংলাদেশের নেতৃত্ব এই ছাত্র সমাজকেই নিতে হবে। এবং সকল বাধাবিপত্তি পেছনে ফেলে ছাত্র সমাজকে দেশ গঠনে অংশ নিয়ে দেশবাসীকে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে হবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক ইউনুস বিন হোসাইন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা এইচ আর ডি সম্পাদক রাজ আহমেদ ও দাওয়াহ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950