বাকৃবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে রাফি-জীম

২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বাকৃবির সাংবাদিক সমিতির নতুন সভাপতি মো. রাফি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীম।

বাকৃবির সাংবাদিক সমিতির নতুন সভাপতি মো. রাফি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীম। © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৪ সালের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি মো. রাফি উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি মো. তানিউল করিম জীম নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি-২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন সমিতির সদ্যবিদায়ী সভাপতি আশিকুর রহমান। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং সাবেক  সহ-সভাপতি মো. আবদুল আউয়াল মিয়া।

আরও পড়ুন: ‘শরীফার গল্পে’ সমকামিতা উসকে দেয়ার অভিযোগ অমূলক: শিক্ষামন্ত্রী

১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আতিকুর রহমান (দৈনিক বাংলা), যুগ্ম-সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইফতে খারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো. আমান উল্লাহ (দ্যা ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক ইসরাত জাহান (প্রথম আলো),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. লিখন ইসলাম (নয়া শতাব্দী) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী (সময় জার্নাল)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আবুল বাশার মিরাজ (দৈনিক কালের কন্ঠ), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও হাবিবুর রহমান রনি (আজকের পত্রিকা) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাকিবুল হাসান (দৈনিক ইনকিলাব) এবং আশিকুর রহমান (সমকাল)।

চাঁদপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
  • ০৪ মার্চ ২০২৬
ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা
  • ০৪ মার্চ ২০২৬
যেসব দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য
  • ০৪ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে
  • ০৪ মার্চ ২০২৬
কাউকে না পেয়ে ভূমি অফিসেই অবস্থান নিলেন প্রতিমন্ত্রী
  • ০৪ মার্চ ২০২৬
একদিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি, রাজধানীর আকাশ থাকব…
  • ০৪ মার্চ ২০২৬