কৃষি গুচ্ছের বিষয়প্রাপ্তদের নতুন তালিকা, জমা টাকা সমন্বয় যেভাবে

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ভর্তি শিক্ষার্থীদের জমা দেওয়া টাকা কীভাবে সমন্বয় করা হবে তা জানিয়েছে কর্তৃপক্ষ।

কৃষি গুচ্ছ সমন্বিত ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণীর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩য় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি/বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হলো।

তৃতীয়বার অপেক্ষমান তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তির প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোন একটির মাধ্যমে আগামী ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ

নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত পরিমান অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করা হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।

ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর আগামী ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রযোজ্য ভর্তি ফি’র সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে। এর কোনোরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ইরানের ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়…
  • ২৭ মার্চ ২০২৬
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা…
  • ২৭ মার্চ ২০২৬
আমলাতান্ত্রিক জটিলতায় অনিশ্চয়তায় ঢাবি ছাত্রীর বিদেশে উচ্চ…
  • ২৭ মার্চ ২০২৬
পদ্মার বাস ডুবিতে প্রাণ হারালেন রানা প্লাজার সেই নাসিমা 
  • ২৭ মার্চ ২০২৬
‘আওয়ামী আমলে শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবরা…
  • ২৭ মার্চ ২০২৬
৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence