ঢাবির প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন এর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন এর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (৫০ টাকা) প্রদান করতে পারবেন।

আরো পড়ুন: গুচ্ছে আসন ফাঁকা ২২২০, ভর্তি আগের নিয়মে

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা ইতিমধ্যে বিষয় মনোনয়নের পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিস্তারিত জানতে নোটিশ দেখুন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬