কৃষি গুচ্ছের ফল নিরীক্ষা করতে পারবেন ভর্তিচ্ছুরা, ফি হাজার টাকা

১১ আগস্ট ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ করা যাবে। তবে এ জন্য গুনতে হবে ১ হাজার টাকা। আজ শুক্রবার (১১ আগস্ট) থেকে বিষয় পছন্দক্রম পূরণও শুরু হচ্ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট acas.edu.bd-এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীগণ টাকা ১ হাজার টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত) ফি প্রদান করে নির্দিষ্ট পেজে আগামী ১২ হতে ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

এর আগে ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (৯ আগস্ট)। আজ শুক্রবার (১১ আগস্ট) মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে  ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহের মোট আসন সংখ্যা অনুযায়ী মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা সংযুক্ত করা হয়েছে।

১১ থেকে ১৬ আগস্টের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে। ২৬ আগস্ট মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে।

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬