‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। ‎শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

‎তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর প্রশাসনের একটি সভা রয়েছে। সংশ্লিষ্ট সব অনুষদের ডিন ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা ও সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে চারটি উপকমিটি করা হয়েছিল। তারা বিভিন্ন স্থান পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সভার দিন এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। তবে উপকমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পরবর্তী সময়ে আরো কয়েকটি ধারাবাহিক সভা হবে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে যাবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মিটিং ও পরবর্তী আলোচনার পর বিষয়টি পরিষ্কার হবে।

দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬