গুচ্ছের পছন্দক্রমসহ ভর্তি আবেদন শেষ আজ, বিশেষায়িত পরীক্ষার তারিখ ঘোষণা

১৩ মে ২০২৬, ০৮:৩৩ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথমবর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন আজ বুধবার (১৩ মে) শেষ হচ্ছে। গত ৬ মে থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। একইসঙ্গে বিশেষায়িত বিষয়সমূহের ব্যবহারিক পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ৬ মে দুপুর সাড়েটা হতে ১৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে।

আরও বলা হয়েছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোনও আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।

বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়গুলো পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে (আলাদাভাবে আবেদনের প্রয়োজন নাই)। 

সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: আবাসন সুবিধা না থাকায় ক্লাস শুরুর ৫ দিনের মাথায় বাড়ি যেতে হলো নবীন শিক্ষার্থীদের

বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
চারুকলা (ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) ১৮ মে বেলা ১১টা থেকে ১২টা। সংগীত (রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) ১৭মে থেকে ২০ মে সকাল ৯টা বিকেল ৪টা।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা (জাতীয় কবি কাজী নাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) ১৭ মে থেকে ২০ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (ইসলামী বিশ্ববিদ্যালয়) ১৭ মে থেকে ২০ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকালর মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9