জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শুরু আজ

১১ মে ২০২৬, ০৮:১৪ AM
 জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন আজ ১১ মে বিকাল ৪ টা থেকে শুরু হচ্ছে। এ আবেদন চলবে ১৭ মে রাত ১২টা পর্যন্ত।

রবিবার (১০ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি অথবা আবেদন করেও কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চয়ন সম্পন্ন হয়নি, কেবল তারাই ২য় পর্যায়ে আবেদন করতে পারবেন। তবে প্রথম পর্যায়ে যারা ইতোমধ্যে আবেদন সম্পন্ন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। এ ফি জমা দেওয়ার শেষ সময় আগামী ১৯ মে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২য় পর্যায়ের আবেদনকারীদের সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে তিনটি কলেজে বিষয় নির্বাচন করে আবেদন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবেদনকারীরা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আবেদন নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে।
এদিকে, কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সোনালী ব্যাংকের মাধ্যমে আগামী ৩ জুন থেকে ৯ জুনের মধ্যে জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ নোটিশে পাওয়া যাবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬