কৃষি গুচ্ছে ভর্তির অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ, দেখুন এখানে

২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫০ PM
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃষি গুচ্ছে ভর্তির অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

ফল দেখুন এখানে

এর আগে, গত ৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  প্রাপ্ত ফলাফল থেকে পাওয়া তথ্যমতে, প্রথম অপেক্ষামান তালিকায় ছিলেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুর হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সম্ভাব্য সমীকরণ
  • ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিদ্যালয় ভাঙচুর, …
  • ২৪ জুন ২০২৬