তিন ক্যাম্পাসে শুরু হলো চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

১০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) আজ সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছুরা। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। ১ ঘণ্টা পর বেলা ১২টা ১৫ মিনিটে এ পরীক্ষা শেষ হবে। এবার চবির ভর্তি পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ২১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ১৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ ৬৯০টি। এই ইউনিটে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৯ শিক্ষার্থী। এবার কলা অনুষদভুক্ত এই ইউনিটে ভর্তি হতে আসন প্রতি লড়বেন ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই উপ- ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

ভর্তি যোগ্যতা

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে আবেদনের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয় ৬ দশমিক ৫। গত বছর দুটি মিলিয়ে ছিল ৭। এই ইউনিটে বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ এ বছর ৭ আর গত বছর ৭ দশমিক ৫ নির্ধারিত ছিল।

পরীক্ষার মানবণ্টন

সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যুক্ত হবে না। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে।

এইচএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ০৪ জুন ২০২৬
চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে…
  • ০৪ জুন ২০২৬
প্রাথমিক শিক্ষা যতক্ষণ সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ সবল বা…
  • ০৪ জুন ২০২৬
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ২৮১ জনের, বেশি মোটরসাইকেলে
  • ০৪ জুন ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ০৪ জুন ২০২৬
মাদ্রাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জুন ২০২৬