চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী

০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৬ AM
চবি লোগো

চবি লোগো © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।
 
এবারের ভর্তি পরীক্ষা ইউনিটটিতে ভর্তি হতে আসন প্রতি লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।  

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু। 

‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএ এবার নির্ধারণ করা হয়েছে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭। গত বছর ছিল ৭ দশমিক ৫। এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ এ বছর এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। এটি গত বছর ছিল ৮।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬