শেষ হলো চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্ন দেখুন

০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০ PM
চবি লোগো

চবি লোগো © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা ইউনিটটিতে ভর্তি হতে আসন প্রতি ৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে। বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয় পরীক্ষা যা চলে দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত।

 

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এ ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিতে আবেদন করেছিলেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু। 

‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএ এবার নির্ধারণ করা হয়েছে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭। গত বছর ছিল ৭ দশমিক ৫। এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ এ বছর এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। এটি গত বছর ছিল ৮।

উল্লেখ্য, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। 

আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসনসংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬