চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পরীক্ষার হলে ওএমআর পরিবর্তন করতে গিয়ে বহিষ্কার দুই বন্ধু

০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো

বহিষ্কৃত দুই পরীক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-২’ উপ–ইউনিটে ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা ভবন) তৃতীয় তলায় ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।

এদিন সকাল ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রথম বর্ষের ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা হয়। পরীক্ষায় ওএমআর পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর আরেকজন দাগিয়ে দেওয়ার কারণে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের একজন চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মুত্তালিব এবং আরেকজন রাজশাহীর হাফিজুর রহমান। তারা দুজনেই রাজশাহীর আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘নকল ধরা পড়ার বিষয়টা প্রথমে যারা পরীক্ষক আছে তারা দেখেন। ওই দুজন তাদের ওএমআর পরিবর্তন করেছে। তাৎক্ষণিক আমাদের বিষয়টি জানালে আমরা সেখানে যায় এবং তাদের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসি। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়েছি। এটা মূলত তাদের সাবধান করার জন্য। তাদের পরীক্ষা তো বাতিল করা হয়েছেই। তাদের বাবা-মা কে আমরা ডাকাইনি। কারণ আমরা শুধু সতর্ক করতে চেয়েছি, যেন তারা ভবিষ্যতে আর কোনো জয়গায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এমন ভুল না করে।

বি-২ উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় ৮৭ দশমিক ৮১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। গত বছরের মতো এ বছরও এই উপ–ইউনিটে ভর্তি পরীক্ষা শুধু মাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত হয়েছে বি-২ উপ–ইউনিট। এতে বিজ্ঞান, ব্যবসা ও প্রশাসন ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। এ বছর ২৮০টি আসনের বিপরীতে আসনের বিপরীতে ৪ হাজার ৮৪৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় বসেছেন ৪ হাজার ২৫৮ জন। বাকি ৫৯১ শিক্ষার্থী পরীক্ষা দেননি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9