চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

০৭ জানুয়ারি ২০২৬, ০১:০৯ AM
ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুরা

ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে ডিন অফিস থেকে ফলাফল প্রস্তুত করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। 

এর আগে গত ৩ জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯২  শতাংশ। 

গতবছরের মতো এবারও তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ২২২ জন শিক্ষার্থী। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৩৮ জন, উপস্থিতির হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৭ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯০ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৬৯ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ০৭ শতাংশ।

‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের অধীনে আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা করেন ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 

ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতির কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। এই ফলাফল এখন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে পাঠানো হবে। ডিন অফিস থেকে আজকেই ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। ডিন অফিস থেকে ফলাফল পেয়ে আইসিটি সেটা পুনরায় পরীক্ষা করে দেখবে। যাচাইয়ের মাধ্যমে শতভাগ নিশ্চিত হয়ে একটা নির্ভুল ফলাফল প্রকাশ করা হবে। আমরা আশা করছি আগামীকাল প্রকাশ করতে পারবো।

উল্লেখ্য, এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ টি ইউনিট ও ৩ টি উপ-ইউনিটে ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9