চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ জন

০৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ AM , আপডেট: ০১ মে ২০২৬, ১০:২৯ PM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হবে। শিক্ষা অনুষদভুক্ত এ উপ-ইউনিটে আসন প্রতি লড়বেন ৩৫ জন ভর্তিচ্ছু।  

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘ডি-১’ উপ-ইউনিটে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত এ উপ–ইউনিটে আসন রয়েছে ৪০টি। এতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ শিক্ষার্থী। উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

পরীক্ষার্থীদের আজ সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শনপূর্বক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা ‘এ’ লেভেলের স্টেটমেন্ট অব এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এর মূলকপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর (Memory Option/সিম ব্যতীত) ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করা যায় এমন যেকোনো ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে 'বি' ইউনিট এবং বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ক্যালকুরেটর সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যকোনো মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

মানবণ্টন

সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ–ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ডি-১ উপ–ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

পরীক্ষার সূচি

৯ জানুয়ারি 'সি' ইউনিট ও ১০ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৭ জানুয়ারি বি-১ ও ৮ জানুয়ারি বি-২ উপ–ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা ম্যাচের আগে তারকা ফুটবলারকে নিয়ে বড় দুশ্চিন্তায়…
  • ১৪ জুলাই ২০২৬
দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ: সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক…
  • ১৪ জুলাই ২০২৬
নক্ষত্রের মাঝের শূন্যস্থানে চিনির সন্ধান পেলো বিজ্ঞানীরা
  • ১৪ জুলাই ২০২৬
আইটি পার্কগুলোতে এখন বিয়ের অনুষ্ঠান হয়, গরু-ছাগল চরে: প্রধা…
  • ১৪ জুলাই ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে চমক
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা,…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence