চবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'ডি' ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি)  অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয় ভর্তি পরীক্ষা যা চলে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। 

'ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের অধীনে আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ–ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ডি-১ উপ–ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

‘ডি’ ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬