চবিতে ভর্তি পরীক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবকের মৃত্যু

০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মেয়ে নাশিতা তাসনিমকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার মো. ইব্রাহীম খলিল (৬০)। তার পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন। অসুস্থ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  মো. ইব্রাহীম খলিলের মেয়ে নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে মেয়েকে নিয়ে তিনি চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্…
  • ১৪ জুলাই ২০২৬
ফ্রান্স নাকি স্পেন, কে যাবে ফাইনালে—জানাল সুপারকম্পিউটার
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
ফেসবুকে ক্ষমা চেয়ে না ফেরার দেশে ছাত্রদল নেতা
  • ১৪ জুলাই ২০২৬
আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ৩ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
লামিন ইয়ামাল জ্বলে উঠবেন নাকি ফের এমবাপ্পের মাস্টারক্লাস
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence