বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও বিভাগীয় ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা

২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোড নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিভাগীয় অপশন পূরণ ব্যতীত প্রবেশপত্র পাওয়া যাবে না বলে এতে জানানো হয়েছে। এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর)।

প্রবেশপত্র নিয়ে বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফর্ম পূরণ ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এর আগে, গত ২৭ অক্টোবর বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। 

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয় ১ হাজার ৩০০ ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬