খুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ AM
খুবি লোগো

খুবি লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর)  সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। 

একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এ ইউনিটের পরীক্ষাও খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে মোট ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ পরীক্ষার্থী এবং পরীক্ষাগুলোও একই চার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দুই দিনব্যাপী এ পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নিচ্ছে ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
নিয়োগ পেলেন নতুন নৌবাহিনীর প্রধান
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence