খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু কাল, আসনপ্রতি লড়বেন ৯৭ জন

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। দুই দিনব্যাপী এই পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার প্রথম দিন কালকে (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ও ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ হাজার ৬০৩ পরীক্ষার্থী।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ পরীক্ষার্থী।

পরবর্তী দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এ ইউনিটের পরীক্ষাও খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ পরীক্ষার্থী এবং পরীক্ষাগুলোও একই চার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬