বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়: ঢাবি উপাচার্য

১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সন্তানদের ওপর কোনও ধরনের মানসিক চাপ সৃষ্টি না করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, ‘মনে রাখতে হবে ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়। প্রত্যেক শিক্ষার্থীর নিজেস্ব সক্ষমতা আছে। এ সক্ষমতাকে সমর্থন ও বহিঃপ্রকাশের সুযোগ দেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেছেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটিতে ভর্তির প্রস্তুতি, একটিতে অনিশ্চিত

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় একটি আসনের বিপরীতে প্রায় ৩৯জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

রুট পারমিটের শর্ত ভেঙে চলছে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শত…
  • ৩১ আগস্ট ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা বললেন উপাচার…
  • ৩১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গ…
  • ৩১ আগস্ট ২০২৬