ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ PM
ভর্তি পরীক্ষার্থীরা কেন্দ্রে থেকে বের হচ্ছেন

ভর্তি পরীক্ষার্থীরা কেন্দ্রে থেকে বের হচ্ছেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভর্তি পরীক্ষার্থীদের সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এদিন বেলা সাড়ে ১১টায় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষার দিন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। 

ভর্তি পরীক্ষার রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্যে কেন্দ্রে ঢুকছেন। বাইরে অভিভাবকরা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্যে এগিয়ে দিচ্ছেন।

সূত্রে জানা যায়, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন দেখুন

রুট পারমিটের শর্ত ভেঙে চলছে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শত…
  • ৩১ আগস্ট ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা বললেন উপাচার…
  • ৩১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গ…
  • ৩১ আগস্ট ২০২৬