মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য দিন জানা গেল

১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ PM
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন © টিডিসি ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী সোমবারের (১৫ ডিসেম্বর) মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন এবং পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৩৭ জন

অধ্যাপক রুবীনা ইয়াসমিন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। আগামী সোমবারের মধ্যে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সারাদেশ থেকে ওএমআর শিটগুলো আসা শুরু হয়েছে। সবগুলো শিট পাওয়ার পর ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে।’

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে।পরীক্ষাহ ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্…
  • ১৬ জুলাই ২০২৬
স্কুল-কলেজের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ জুলাই ২০২৬
শহীদদের স্মৃতি সংরক্ষণে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের …
  • ১৬ জুলাই ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত
  • ১৬ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ১৬ জুলাই ২০২৬
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে ডুয়েটের স্বেচ্ছাসেবীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence