ঢাবির ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষা শনিবার, জেনে নিন খুঁটিনাটি

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি। এর আগে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) প্রকাশ করা হয়েছে। এর আগে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আইবিএ’র পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। 

এবার ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার), ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) এবং ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর)।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের ‘ইন’ শুরু

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬। আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। 

এবার ভর্তি পরীক্ষার সর্বশেষ ইউনিটের ফলাফল কত তারিখের মধ্যে প্রকাশ হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউনিটগুলো আলাদাভাবে তাদের ফলাফল প্রকাশ করবে। প্রতিটির পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত আছে। সর্বশেষ ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। সে হিসেবে, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।

সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬